1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু

ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন মামলার গ্রেফতার ৫

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি::
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

 

ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে আ’লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার শেষে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন-পুলিয়া এলাকার জোনায়েত ‍ওরফে জোলায়েত মিয়া(৩৫), কাপুড়িয়া সদরদী গ্রামের জিহাদ মুন্সী(২৪), স্থানীয় আ’লীগের সভাপতি পাতরাইল গ্রামের মো. আহাদ মিয়া(৫০), চৌধুরীকান্দা সদরদী গ্রামের মো. মামুন শেখ(৪৪) ও ওয়ারেন্ট মুলে উথুলি দিঘীরপাড় গ্রামের মো. মাসুদ তালুকদার ওরফে মাসুম। এছাড়া বাকপুরা গ্রামের মো. রাকিব সিকদারকে(২৩) ৩৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)
মো. মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ৫ জনকে আটক করে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মামলার আসামি। সোমবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট