1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

জলঢাকায় শীতার্তদের মাঝেও বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ।

  জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

নীলফামারী জলঢাকায় এতিম,দুস্থ শীতার্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ব্যাতিক্রমী শীতবস্ত্র বিতরণ করেছে নীলফামারী জেলা প্রশাসক।

 

শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা আয়োজিত জলঢাকা উপজেলার চাঁদমনি অনাথ আশ্রম এবং মধ্য কাজিরহাট নুরে জান্নাত উম্মে আমিনা বালিকা এতিমখানা মাদ্রাসার এতিম,দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র(লেপ) বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান। তিনি জানান, হতদরিদ্র, এতিম কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে সমাজসেবা মন্ত্রনালয় কর্তৃক এই শীতবস্ত্রগুলো একটু ব্যাতিক্রম। কম্বলের পরিবর্তে লেপ বিতরণ অবশ্যই একটি ভালো উদ্যোগ ।

 

এসময় উপস্থিত ছিলেন-জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন নীলফামারী জেলা  সমাজসেবা কর্মকর্তা ও উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় মোঃ আবু বক্কর সিদ্দিক, জলঢাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান,চাঁদমনি অনাথ আশ্রমের প্রতিষ্টাতা পরিচালক ও সাবেক ব্যাংক কর্মকর্তা  পিজুরুল আলম দুলাল, মধ্য কাজিরহাট নুরে জান্নাত উম্মে আমিনা বালিকা এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আনোয়ার হোসেন,জলঢাকা প্রেসক্লাব, জলঢাকা রিপোর্টার্স ইউনিটি ও অন্যান্য ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট