1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

কয়রার ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি, খুলনা

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৯৯ বার পড়া হয়েছে

 

খুলনা জেলার কয়রা উপজেলার জাতীয় নাগরিক কমিটির ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষনা করেছে জাতীয় নাগরিক কমিটি, খুলনা জেলা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন তারা।

জাতীয় নাগরিক কমিটির কাজকে ত্বরান্বিত করতে, জুলাই বিপ্লব ঘোষণাপত্রের প্রচারণা সব জায়গায় পৌছানো, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কয়রা উপজেলায় ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষনা করা হয়েছে।

প্রতিনিধি কমিটির ৬ জন হলেন এ্যাডভোকেট মোঃ আবুবকর সিদ্দিক, শিহাব উদ্দিন, আকবর আলী, সরদার আবু হাসান, মোকাররম বিল্লাহ ও মোশাররফ হোসেন রাতুল।

জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক ভাবে আত্মপ্রকাশ পাবে বলে জানা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জেলা, উপজেলা প্রতিনিধি কমিটি দেওয়াসহ সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট