1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সিআইপি সম্মাননায় ভূষিত রাজনগরের কামাল

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

দেশে বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার থেকে কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) সিআইপি নির্বাচিত হয়ে সম্মাননা পেলেন মধ্যে প্রচ্যের দেশ আরব আমিরাতে স্বনামধন্য ব্যবসায়ী শেখ কামাল আহমেদ।

গত বুধবার (২০শে ডিসেম্বর) ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২৪’ উপলক্ষে রাজধানীর ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণ ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে শেখ কামাল আহমেদের হাতে সিআইপি (এনআরবি) ’২৪ পুরস্কারে পদক প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সিআইপি সম্মাননায় ভূষিত শেখ কামাল আহমদ প্রতিক্রিয়ায় বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সবাইকে দেশের প্রতি ভালোবাসা রেখে উন্নত-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে ব্যাপকভাবে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

প্রথম বারের মতো সিআইপি নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বুদ্ধি, সাহস, মনোবল, সততা, অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রম করতে পারলেই জীবনের লক্ষ্য উদ্দেশ্যে অসাধ্যকে সাধন করে সাফল্য অর্জন করা সম্ভব। সিআইপি সম্মাননা প্রাপ্ত শেখ কামাল আহমেদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালি সহস্র গ্রামের বাসিন্দা শেখ আশ্বাদ মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট