1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় কৃষি খাত সংশ্লিষ্ট খামারিদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

ভোলায় তিন দিনব্যাপী কৃষি খাত সংশ্লিষ্ট খামারিদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) পরিচালক (লিগাল, এডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বিথী ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী হোমায়রা ফেরদৌস এবং জিজেইউএসের পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিজেইউএসের উপ—পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মো. আবুবকর তানভির।
এই প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, কোডেক, পরিবার উন্নয়ন সংস্থা এবং ওয়েভ ফাউন্ডেশনের মোট ৫০ জন খামারি অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট