1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু আর্জেন্টিনা সিনেটে মিলে-সমর্থিত শ্রম সংস্কার বিল পাস, আইন হওয়ার পথে

রিমান্ডে কারাগার থেকে নেয়া হয়েছে সাবেক কৃষিমন্ত্রী’কে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.আব্দুস শহীদ এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শনিবার(৩০শে নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল থানা পুলিশের দল কারাগার থেকে ১দিনের রিমান্ডের জন্য নিয়ে যায়।

মৌলভীবাজার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার এ বিষয়টি নিশ্চিত করে জানান, ১দিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হবে। পরে বিজ্ঞ আদালত থেকে আবারও কারাগারে পাঠানো হবে।

গত বুধবার (২৭শে নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা করা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিছবাহুর রহমান ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিআর-২৪৯/২৪, শ্রীমঙ্গল থানা মামলা নং-২৪, তারিখ ২৪ /১০ ২০২৪,ধারা-১৪৩/৩২৩/৩০৭/ ৪২৭/ ১১৪/৫০৬(২) তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪।

গত ২৪শে নভেম্বর কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করে আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

উল্লেখ্য,৩০শে অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট