1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মায়েদের উৎসাহিত করতে ভোলায় মা সমাবেশ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ধনিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার, ১০ নভেম্বর, দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪২নং ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে গণ সাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও ওয়াচ কমিটির বাস্তবায়নে মা সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ধনিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি ও ইলিয়াস মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম. এ. জলিল। ৪২নং ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিজেইউএস এর উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। সভার সঞ্চালনা করেন জিজেইউএস সমৃদ্ধি কর্মসূচির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জিজেইউএস সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ।

মা সমাবেশে বক্তারা বলেন, শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মায়ের ভূমিকার কোনো বিকল্প নেই। তাই মায়েদের শিশুর শিক্ষায় মনোনিবেশ ও স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে। মায়েরা যদি শিশুদের শিক্ষার প্রতি যত্নশীল হন, তবে শিশুরা লেখাপড়ায় মনোযোগী হয়ে উঠবে এবং স্বতঃস্ফূর্তভাবে স্কুলে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট