1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু আর্জেন্টিনা সিনেটে মিলে-সমর্থিত শ্রম সংস্কার বিল পাস, আইন হওয়ার পথে পাকিস্তান–তালেবান বাহিনীর সংঘর্ষ তৃতীয় দিনে, কাবুল–কান্দাহারে হামলা; কূটনৈতিক তৎপরতা জোরদার ইরানের বিরুদ্ধে ‘প্রি-এম্পটিভ’ হামলার দাবি ইসরায়েলের, নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজার জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ভেঙে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ঠা নভেম্বর) বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে ৩২ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন- মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা সভাপতি এম নাসের রহমান, মোয়াজ্জেম হোসেন মাতুক, মিজানুর রহমান, আব্দুর রহিম রিপন, মোশারফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, হাজী মুজিবুর রহমান, আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমদ রহমান, বকসি মিছবাহুর রহমান, মতিন বকস, মাহবুব ইজদানি ইমরান, বকশি জুবায়ের আহমদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমদ, আব্দুল হক, দুরুদ আহমদ, আশরাফুজ্জামান খান, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ ও মহসিন মিয়া মধু।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পতনের পর মৌলভীবাজার জেলা বিএনপি এখন তিন ভাগে বিভক্ত। বিগত কয়েক বছর ধরে চলছে জেলা বিএনপিতে গ্রুপিং রাজনীতি। আধিপত্য ধরে রাখতে নিজেদের মতো ইউনিট কমিটি দেওয়া হচ্ছে।

এর আগে ২০১৯ সালের ১৭ এপ্রিল মৌলভীবাজার জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের অনুমোদন পায়। এতে সভাপতি হন প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান সাবেক সাংসদ। সাধারণ সম্পাদকের পদে আসেন সাবেক ছাত্রদল নেতা ভিপি মিজানুর রহমান। শুরুতে দু’জনের নেতৃত্বে সব কার্যক্রম একসঙ্গে পরিচালিত হলেও পরবর্তীতে তাদের মধ্যে তিক্ততার সৃষ্টি হলে তা এখনো চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট