1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু

ইলিশ বিক্রির ধুম: শেষ দিনে বাজারে ক্রেতাদের ভিড়

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

 

আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা, যা সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণের উপর জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞার আওতায় ইলিশ মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও মজুদ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ফলে নিষেধাজ্ঞার আগে শেষ দিনে পটুয়াখালী শহরসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশ বিক্রির ধুম পড়ে গেছে।

বিকেলের পর থেকেই মাইকিং করে পটুয়াখালী, কলাপাড়া, গলাচিপা, দুমকি ও রাঙ্গাবালীর মাছ বাজারগুলোতে ইলিশ বিক্রি শুরু হয়। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তুমুল হাক-ডাক, দর-কষাকষির চিত্র দেখা গেছে। বাজারগুলো হয়ে ওঠে ক্রেতাদের ভিড়ে সরব।

তবে ইলিশের দাম কমেনি বলে জানান ক্রেতা-বিক্রেতারা। ১ কেজি ওজনের ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। শুক্রবার ও শনিবার গভীর সাগর থেকে মহিপুর ও আলীপুর বিএফডিসি মার্কেটে জেলেরা যে ইলিশ নিয়ে এসেছিলেন, তা-ই মূলত এ বাজারগুলোতে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

এ নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন সুরক্ষার জন্য দেওয়া হয়েছে, যাতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে পর্যাপ্ত ইলিশ আহরণ সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট