1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

গাজীপুরে ঐক্য প্রতিষ্ঠায় হেফাজতের জরুরি বৈঠক অনুষ্ঠিত 

মীযান মুহাম্মদ হাসান  গাজীপুর সদর প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

আজ ০৯/১০/২০২৪ ইং রোজ বুধবার। সকাল ১০ টা হতে দেশের বর্তমান অবস্থা ও গাজীপুরের আলেম ওলামাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামিয়াতুল উলুমিল ইসলামিয়া নান্দুয়াইন (ইপসা) মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলার শীর্ষ মুরুব্বি ওলামায়ে কেরামের সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)।

আরও উপস্থিত ছিলেন মাওলানা আশেকে মুস্তফা, মুফতি লেহাজ উদ্দীন ভুইয়া, মুফতি মাসউদুল করিম, মুফতি নুরুল ইসলাম, মুফতি আব্দুল মান্নান, মাওলানা ফজলুর রহমান,  মাওলানা গোলাম মাওলা, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মারুফ হাসান,মাওলানা সৈয়দ শফিকুর রহমান ,মাওলানা ইউনুস শাহেদী, মাওলানা কাজী মঈনুদ্দিন, মাওলানা এমদাদুল হক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কেরামত আলী, মাওলানা ফরিদ উদ্দিন রহমানী, মাওলানা রুহুল আমিন গাজী, মাওলানা মোবারক হাসান,মাওলানা মজিবুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মুফতি কামরুল ইসলাম, মাওলানা ইসহাক সাহেব, মাওলানা মিসবাহ উদ্দিন প্রমুখ।

সভায় উপস্থিত সকলেই বলেন, হেফাজতে ইসলাম এদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার ঐক্যের প্লাটফর্ম। এটাকে কেউ যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। সে দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বৈঠকে দেশের বিভিন্ন জেলায় কমিটি গঠন নিয়ে  ওলামায়ে কেরামদের মধ্যে যে বিভক্তি শুরু হয়েছে। এ ব্যপারে উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় গাজীপুরে হেফাজতের কমিটি নিয়ে যাতে আলেম ওলামাদের মধ্যে কোনো অনৈক্য তৈরি না হয় সে ব্যপারেও সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে।

হেফাজতে ইসলাম গাজীপুর জেলা কমিটি গঠনের ব্যাপারে হযরত দেওনার পীর সাহেবকে প্রধান করে, ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, মুফতি লেহাজ উদ্দীন ভুইয়া, মুফতি মাসউদুল করিম,মুফতি নুরুল ইসলাম, মাওলানা  ফজলুর রহমান।

উক্ত কমিটি কেন্দ্রের সাথে আলোচনা করে শীঘ্রই গাজীপুর জেলা হেফাজতে ইসলামের কমিটি গঠনের তারিখ নির্ধারন করবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট