1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

পটুয়াখালীতে যুব উন্নয়ন কর্মকর্তার হামলার শিকার বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার সদর থানার অন্তর্গত সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদ্দুসুর রহমানের বিরুদ্ধে বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি আবু রায়হানের উপর হামলার করণে থানায় অভিযোগ করা হয়েছে । ৩০ অক্টোবর, ২০২৪ তারিখে দুপুর ৩টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

থানার অভিযোগপত্র অনুযায়ী, পটুয়াখালী সদর উপজেলায় যুব উন্নয়ন কার্যালয়ে তথ্য সংগ্রহের জন্য উপস্থিত হন আবু রায়হান। সেখানে তথ্য নেওয়ার সময় কুদ্দুসুর রহমানের নারী কেলেঙ্কারির তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীর সাথে বাকবিতন্ডা ও এক পর্যায়ে শারীরিকভাবে আক্রমণ করেন। অভিযোগে বলা হয়েছে, যুব উন্নয়ন কর্মকর্তার নেতৃত্বে আরও কয়েকজন ব্যক্তি রায়হানের উপর হামলা চালায় এবং তাকে অপমানিত করেন।

আবু রায়হান তার অভিযোগে উল্লেখ করেন, কর্মকর্তারা তাকে বিভিন্নভাবে শারীরিক আঘাত করেন এবং তার কাছে থাকা টাকা-পয়সা লুটে নেয় ও হুমকি দেন। এ ঘটনায় রায়হান গুরুতরভাবে আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

আবু রায়হান তার পরিবারের নিরাপত্তার বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন এবং স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টির যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট