1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু

বাউফলে সুদের চাপে রিকশা চালকের আত্মহত্যা

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে ৭০ বছর বয়সী রিকশাচালক আব্দুল মন্নান বিষপান করে আত্মহত্যা করেছেন। বুধবার (২ অক্টোবর) দুপুরে বাউফল সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যৌতা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত আব্দুল মন্নান স্থানীয় মৃত তাজেম আলীর ছেলে।

প্রতিবেশী লিটন জানায়, আব্দুল মন্নান প্রায় দুই বছর আগে বাউফল পৌর শহরের ৪ নং ওয়ার্ডের আলমগীর হোসেন কুট্রির কাছ থেকে সুদে ২০ হাজার টাকা নেন। এর পর তিনি সুদে ৩৬ হাজার টাকা পরিশোধ করেন, কিন্তু সুদখোর কুট্রি তার কাছে আরও ২২ হাজার টাকা দাবি করে আসছিল।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অলিপুর বাজারে কবির সরদারের ঘরে বসে সুদখোর কুট্রি আব্দুল মন্নানকে চাপ দেয় এবং ভয় দেখায়, যা তার মানসিক স্বাস্থ্যকে বিপর্যস্ত করে। অবশেষে, বুধবার দুপুর আড়াইটায় তিনি বিষপান করেন।

ঘটনার পর তার ভাতিজা অপুসহ কয়েকজন স্বজন তাকে বাউফল স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সুদখোর আলমগীর হোসেন কুট্রি দাবি করেন, তিনি সুদের ব্যবসা করেন না এবং কাউকে সুদে টাকা দেওয়ার প্রশ্নই আসে না।

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই।

এ ঘটনার পর এলাকার মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং সুদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা এই ধরনের অত্যাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট