1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

যুবদের পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে দ্যা আর্থের অংশীজন সংলাপ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন ও তরুণদের প্লাস্টিকের বিকল্প ব্যবহারের আইডিয়া নিয়ে অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভার আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা দ্যা আর্থ। এই প্রকল্পের সার্বিক সহযোগিতায় ছিলেন ইএমকে সেন্টার ঢাকা।

আলোচনা সভায় দ্যা আর্থ এর প্রকল্প পরিচালক মনোয়ারুল ইসলাম মনিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) শারমিন আক্তার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রশিদ খান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, বিসিকের সাধারণ সম্পাদক মাসুম বিশ্বাস, দ্যা আর্থের নির্বাহী পরিচালক, লীড- প্রোগ্রাম এন্ড পার্টনারশীপ ডেভেলপমেন্ট মোসলেহ উদ্দীন সূচক।

পহেলা অক্টোবর থেকে পলিথিন নিষিদ্ধ ও ব্যবহার বন্

দ্যা আর্থ কুয়াকাটায় “সার্কুলার এন্টারপ্রেনারশিপের মাধ্যমে যুবদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়ন” নামে একটি উদ্যোগ গ্রহণ করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেন্টমার্টিন, কুয়াকাটা ও সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত রাখার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় সরকারের গৃহীত এই সিদ্ধান্ত বাস্তবায়নের এটি একটি যৌথ প্রয়াস।

সাগর কন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটন মৌসুমে প্রায় প্রতিদিন ২৫ কেজি প্লাস্টিক বর্জ্য জমা হয় যা উক্ত এলাকার পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত হুমকিস্বরুপ। সার্কুলার এন্টারপ্রেনারশিপের মাধ্যমে এই ব্যবহৃত প্লাস্টিক পুনঃব্যবহার ও বিক্রির মাধ্যমে উক্ত এলাকায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে পটুয়াখালীর ৩০ জন উদ্যমী তরুণদের প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। পরবর্তীতে এই ৩০ জনের কাছ থেকে প্রাপ্ত সামাজিক ব্যাবসায়িক মডেল থেকে তিনটি আইডিয়াকে অর্থায়ন করা হয়। তরুণদের গৃহীত এই উদ্যোগগুলো পরিবেশবান্ধব ব্যাবসায়িক মডেল প্রতিষ্ঠা করতে এই আইডিয়া গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

আলোচনায় সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, তরুণ প্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট