1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি নদীর তীরবর্তী চর এলাকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী,লালমনিরহাট
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীতীরবর্তী চর এলাকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। আজ সকাল
(২৮ সেপ্টেম্বর) শনিবার ৬ টায় লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিনদিনে টানা বৃষ্টিতে তিস্তার চরে কৃষকের ফসল তলিয়ে গেছে। কৃষকের ধান, মরিচসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে।

নদীর পানি বৃদ্ধিতে লালমনিরহাট জেলার সানিয়াজান, সিন্দুনা, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, ভোটমারী, কাকিনা, খুনিয়াগাছ, গোকুন্ডা, রাজপুর,
মহিষখোচা, তুষভান্ডার,
ইউনিয়নের চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

পাউবো সূত্র জানায়, আজ সকাল ৬টায় তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.০০ মিটার। যা বিপৎসীমার ১৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২৬ সে.মি নিচে প্রবাহ রেকর্ড করা হয়। পাউবো জানিয়েছে গত ২৪ ঘন্টায় লালমনিরহাটে ৭২ মি.মি বৃষ্টিপাত হয়েছে। ব্যারেজের সব জলকপাট খোলা রয়েছে। আরও ১-২ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আশঙ্কা করা হচ্ছে তিস্তার বাম ও ডান তীরে নিম্নাঞ্চলে সাময়িক বন্যা দেখা দিতে পারে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনিল কুমার রায় জানিয়েছেন, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি গত তিনদিনে সমতল বৃদ্ধি পেয়েছে।ভারী বৃষ্টিপাতের কারনে নদীর তীরবতী এলাকাগুলোয় পানি উঠেছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোডের পক্ষে সকল প্রস্তুতি নেয়া রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট