1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, মাঠ থেকে তোলা ও সংরক্ষণে ব্যস্ত কৃষক ভোলার কনটেন্ট ক্রিয়েটর রাকিব ঢাকায় নিহত পটুয়াখালীতে ঈদ বাজারে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় ভোলার নানা ঘটনায় পরিকল্পিতভাবে নাম জড়ানো হচ্ছে: অভিযোগ জামাল উদ্দিন চকেটের ভোলার ৪ হাজার মানু‌ষের জন্য খেয়ার টোল মুক্ত করায় আনন্দ মি‌ছিল দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও পটুয়াখালীতে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার

ইউপি চেয়ারম্যান আতাউরের পদ শূন্য ঘোষণা

রোকন সরকার, কুড়িগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলার উলিপুর উপ‌জেলার থেতরাই ইউপি চেয়ারম‌্যান আতাউর রহমান আতার পদ‌টি শূন‌্য ঘোষণা করা হ‌য়ে‌ছে।
রোববার (২২ সে‌প্টেম্বর) উপস‌চিব ড. মাসুরা বেগম স্বাক্ষ‌রিত এক প্রজ্ঞাপ‌নে এ আদে‌শ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান- এর বিরুদ্ধে টিসিবি, ভিজিডি, ট্রেড লাইসেন্স, এডিপি প্রকল্প, টিআর, কাবিটা, নদী ভাঙ্গনে অর্থ প্রদানে অনিয়মের অভিযোগ আনয়ন করে একই ইউনিয়ন পরিষদের ৯ (নয়) জন সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়েছে এবং সরেজমিন তদন্তে উত্থাপিত অভিযোগসমূহের মধ্যে ভিডব্লিউবি এর খাদ্যশস্য প্রদানে অনিয়ম ও ২৪০ কেজি চাল আত্মসাৎ, ২০২২-২৩ অর্থবছরের কাবিটা প্রকল্পের থেতরাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাটকরণ প্রকল্প গ্রহণ না করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে।

যেহেতু, উক্ত অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯(৩) ধারা অনুযায়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উলিপুর, কুড়িগ্রাম-কে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলে উক্ত তদন্তকারী কর্মকর্তা কর্তৃক বিশেষ সভা আহ্বান করে গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট গ্রহণ করা হয় এবং অনাস্থা প্রস্তাবের পক্ষে ১১ (এগারো) টি ভোট পড়ে;

যেহেতু, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান- এর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশেষ সভায় অনাস্থা প্রস্তাবটি ১১ (এগারো) জন সদস্যের ভোটে গৃহীত হওয়ায় বর্ণিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক জনস্বার্থে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা সমীচীন হবে না মর্মে বিবেচিত হওয়ায় জেলা প্রশাসক, কুড়িগ্রাম এর প্রেরিত অনাস্থা প্রস্তাবটি সরকার কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয়েছে;

সেহেতু, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান-এর পদটি একই আইনের ৩৫(১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো।

উপজেলা নির্বাহী অফিসার, উলিপুর, কুড়িগ্রাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৫(২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট