1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

সর্বনাশা তিস্তায় ভেসে এলো তরুণীর হাত বাঁধা ও এসিডে ঝলসানো লাশ

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তিস্তা নদীতে ভাসমান অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মেহেদী রাঙানো হাত পিছমোড়া করে বাঁধা এবং মুখটি এসিডে ঝলসে দেওয়া।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকায় নদীতে ভাসমান মরদেহটি দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা এক তরুণীর (২০) মরদেহ দেখতে পান। পরে খবর দেন আদিতমারী থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা তার পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে ভেসে এসেছে মরদেহটি।

তরুণীর হাত মেহেদী রাঙানো এবং লেখা আছে আই লাভ ইউ। দুই হাত পেছন থেকে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরকা পরহিতা তরুণীর মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া। ধারণা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেঁধে মুখ এসিডে ঝলসে দিয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পরিচয় শনাক্ত করতে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে। এ-ই নির্মম হত্যাকাণ্ড কতো টাই অমানবিক নিষ্ঠুর নির্যাতনের শিকার, অবিলম্বে আসামি কে ধরে প্রকাশিত ভাবে ফাঁসির আদেশ পালন করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট