1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

পটুয়াখালীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে দুমকিতে সাংবাদিকদের মানববন্ধন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় বাংলাদেশ প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দুমকি নতুন বাজারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাউফলের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের অবৈধ ইটভাটা নিয়ে বাংলাদেশ প্রতিদিনে দুইটি সংবাদ প্রকাশিত হয়। এই প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে, মোতালেব হাওলাদারের স্ত্রী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে দেলোয়ার হোসেনকে অব্যাহতি দিতে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে। অন্যথায় সারাদেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক হয়রানি বন্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট