1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নদীতে ঝুলন্ত বৈদ্যুতিক তারে শক লেগে নদীগর্ভে নিখোঁজ নৌচালক

বিপ্লব ইসলাম, লংগদু,রাংগামাটি
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদুতে নদীর উপর ঝুলন্ত বৈদ্যুতিক তারে শক লেগে নদীতে পরে ট্রলারের চালক আব্দুল করিম (১৮) নিখোঁজ রয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এঘটনা ঘটে।নিখোঁজ আব্দুল করিমের বাড়ি ৪নং বগাচতর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মারিশ্যারের অফিসটিলা এলাকায়।

নিখোঁজ আব্দুল করিমের বাবা নুর মোহাম্মদ জানায়, সন্ধ্যায় আমার ছেলে সোহেলের ভাড়া নিয়ে আমাদের ইঞ্জিন চালিত বোট নিয়ে গাঁথাছড়া থেকে খাঁচা আনার জন্য যায়। পথিমধ্যে গাঁথাছড়া কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই লেকের উপর লম্বা টানা বৈদ্যুতিক মেইন তারের সাথে শক লেগে পানিতে পড়ে ডুবে যায় আমার ছেলে। এখনো খোঁজে পাচ্ছিনা ছেলেকে।

স্থানীয়রা ও সচেতন মহল বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস এর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ বিভাগ এতো ভয়ংকর ও বিপদজনক ভাবে কি করে বিদ্যুৎ এর মেইন তার এতো বড় টানা দিয়ে নদীর এপার থেকে ওপার নেয়। শীঘ্রই এর সুন্দর সমাধান না করলে আন্দোলন গড়ে তুলতে হবে।

অপর দিকে লংগদুতে কাপ্তাই লেকের পানিতে পড়ে বিভিন্ন সময় দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিলো বেশ কয়েকজন। লংগদু ফায়ারসার্ভিস অফিসে কোনরকম ডুবুরি না থাকায় তারা উদ্ধার অভিযানে ব্যর্থ হয়েছে। এমন কি মাস কয়েক আগে ভাসান্যাদম এলাকার আক্কাস আলীকে তো এখন পর্যন্ত নদী গর্ভ থেকে খোঁজে পাওয়া যায়নি। দ্রুত ফায়ারসার্ভিসের জনবল বৃদ্ধি করার দাবী জানিয়েছে স্থানীয়রা।

বর্তমানে স্থাননীয়দের সহযোগীতায় স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট