1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

ফ্যাসিস্ট সরকারের দল কে নিষিদ্ধ করার দাবি ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের  ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বৃহৎ সমাবেশের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পটুয়াখালীর ঝাউতলা ফোরলেন ওয়াকওয়েতে অনুষ্ঠিত হয় এই সন্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।

 

সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রশিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সভাপতি মুফতী মুহাম্মাদ হাবিবুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা আর আই এম অহিদুজ্জামান, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আনসার উল্লাহ আনসারী এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি উপাধ্যক্ষ মুহাম্মাদ জসিম উদ্দিন জাফর সহ স্থানিয় নেতৃবৃন্দ ।

 

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আর আই এম অহিদুজ্জামান বলেন, “আপনাদের আল্লাহ এমন একটি সংগঠনে নিয়ে এসেছেন যার কোনো তুলনা বাংলাদেশে নেই।” 

 

কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী তাঁর বক্তব্যে ইসলামী আন্দোলনের ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “১৩ জন শহীদ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হয়েছে। আমরা আজকের এই দিনে তাদের স্মরণ করছি এবং আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি আমরা এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের রাজনৈতিক সংগঠনকে আজীবনের জন্য বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি, কারণ এই খুনি দলের রাজনীতি করার কোনো অধিকার বাংলার জমিনে নেই।”

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, বাংলাদেশ মুজাহিদ কমিটি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ইসলামী শ্রমিক আন্দোলন,ইসলামী শ্রমিক আন্দোলন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট