1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু আর্জেন্টিনা সিনেটে মিলে-সমর্থিত শ্রম সংস্কার বিল পাস, আইন হওয়ার পথে পাকিস্তান–তালেবান বাহিনীর সংঘর্ষ তৃতীয় দিনে, কাবুল–কান্দাহারে হামলা; কূটনৈতিক তৎপরতা জোরদার ইরানের বিরুদ্ধে ‘প্রি-এম্পটিভ’ হামলার দাবি ইসরায়েলের, নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

দেশের ভবিষ্যৎ গড়তে পটুয়াখালীতে তরুণদের সাথে সংলাপ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল আলোচ্য বিষয় ছিল গণঅভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার এবং দেশের ভবিষ্যৎ।

ছাত্র শিক্ষক কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত এই সভায় নেতৃত্ব দেন ছাত্র জনতার অভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি এই প্রতিনিধি দলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

মাসুদ সাংবাদিকদের কে বলেন, “বাংলাদেশের ৯০-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি।”

সভায় শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ, দেশ গঠন, ঐক্য প্রতিষ্ঠা, এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলার বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন এবং রাষ্ট্র সংস্কারে কী কী অন্তর্ভুক্ত করা উচিত তা নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সানজানা আফিফা অদিতি, এম এ সাঈদ, রাইয়ান ফেরদৌস সিনথিয়া, হাসিবুল হোসেন শান্ত, মোবাশ্বেরা শহীদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক, এবং জিহাদ হোসাইন।

শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের আলোচনা সভা নিয়ে উৎসাহ লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট