1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ন্যায়বিচার ও সমতার লড়াইয়ে শহীদদের অবদান স্মরণ: পটুয়াখালী ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে মাহফিল

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে পটুয়াখালী ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী আইনজীবী সমিতির ২য় তলার হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

পটুয়াখালী ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এড. নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এটিএম মোজাম্মেল হোসেন তপন।

 

প্রধান আলোচক এড. মোজাম্মেল হোসেন তপন তার বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট ও শহীদদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও সমতার জন্য আন্দোলনরত শহীদরা আমাদের জন্য প্রেরণার উৎস, তাদের ত্যাগ ও সংগ্রাম আজও আমাদের সমাজে ন্যায়বিচার ও সমতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।”

 

প্রধান অতিথি মুজাহিদুল ইসলাম শাহিন তার বক্তব্যে বলেন, “শহীদদের আত্মত্যাগের ফলে আজ আমরা যে স্বাধীনতা ও অধিকার উপভোগ করছি, তা ধরে রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. সঞ্জয় খাসকেল, এড. ইউনুস আলি মোল্লা, গোলাম মাহামুদ দুলু, এড. ওহিদ সরোয়ার কামাল, ও এড. লুৎফুর রহমান খোকন। তারা সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে জাতির অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এড. মোঃ আবু সাঈদ খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল নাহিয়ান ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং পটুয়াখালীর বারের আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট