1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

পটুয়াখালীতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জনসভা আজ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০৯ বার পড়া হয়েছে

আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার, বিকাল ৩ টায় পটুয়াখালী শহীদ মিনার প্রাঙ্গণে গণঅধিকার পরিষদের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ জনসভা পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ২০ হাজার মানুষের সমাগম হবে বলে আয়োজকরা আশা করছেন।

গণঅধিকার পরিষদ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ লিটুর সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এছাড়া, জেলা ও উপজেলা শাখার গণঅধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

গণঅধিকার পরিষদ জেলা শাখার সদস্য সচিব মো. শাহ আলম জানান, জনসভার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বিপুল জনসমাগমের প্রত্যাশা করছেন তারা।

নুরুল হক নুরের এই জনসভা ঘিরে পটুয়াখালী জেলায় রাজনৈতিক উত্তেজনা ও সাধারণ মানুষের কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট