1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা বাতিল: শিগগিরই নতুন প্রজ্ঞাপন জারি

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ওপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, এই বিষয়ে নতুন একটি প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যেই জারি করা হতে পারে।

শিশির মনিরের দাবি, জামায়াত ও শিবিরের ওপর যে অভিযোগ এনে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি তদন্ত করে দেখেছে যে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ কারণে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা মিলে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছিল সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮(১) এর আওতায়। তবে ৫ আগস্ট সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিগগিরই এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট