1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারের প্রতি জামায়াতের সহযোগিতা: ১ লাখ টাকার অনুদান প্রদান

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি জুবলি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সংগঠনটি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদের পরিবারের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০:৩০টায় পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ অনুদান হস্তান্তর করা হয়। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল আমীরে জামায়াতের পক্ষে থেকে অনুদানটি হ্রদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের হাতে তুলে দেন।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এবিএম সাইফুল্লা এবং সভাপতিত্ব করেন জেলা আমীর প্রফেসর মোহাম্মদ শাহ আলম। বক্তারা শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার আত্মত্যাগের কথা স্মরণ করে তার পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং এই অনুদানকে জামায়াতের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, রতন চন্দ্র তরুয়া, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শহর আমির আবুল বাশার, এবং পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া।

জামায়াতের পক্ষ থেকে এই সহযোগিতা শুধুমাত্র শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং তা সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে দেশের উন্নয়নে অংশগ্রহণের আহ্বানও জানানোর একটি উদ্যোগ হিসেবে দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট