1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

বাউফলে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন: উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রতিবাদে বক্তব্য

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পৌর বিএনপির সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ও কাউন্সিলর হুমায়ুন কবির এক পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৪ আগস্ট) বিকেল তিনটার দিকে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হুমায়ুন কবির জানান, সম্প্রতি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তবে একটি পক্ষ তার বক্তব্য এডিট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও উল্লেখ করেন, উপজেলা যুবদলের এক নেতা এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক বিএনপি নেতার বাসায় সংবাদ সম্মেলন ডেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। এ ধরনের প্রচারণা তার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

হুমায়ুন কবির আরও জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফারুক আহমেদ তালুকদার ১/১১ সময়ে দলের হাল ধরেছিলেন। সেই সময়ে তারা আন্দোলন-সংগ্রামের ফলে হামলা-মামলার শিকার হয়েছিলেন। বর্তমানে কিছু নেতা, যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু করে রাজনীতি করেছেন, তারা এখন ত্যাগী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মুনজু, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবুল বশার, এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. সাদিকুজ্জামান রাকিব প্রমুখ।

এই পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে হুমায়ুন কবির তার বিরুদ্ধে সকল অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট