1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগের সিদ্ধান্ত: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গে আপিল বিভাগের আরও পাঁচজন বিচারপতি পদত্যাগ করছেন। উদ্ভূত পরিস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, আপিল বিভাগে নতুন বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন হাইকোর্ট বিভাগের সাতজন বিচারপতি। সম্ভাব্য তালিকায় রয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি একে এম আসাদুজ্জামান, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল কবির, বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি মামনুন রহমান।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান শনিবার দুপুরে। তিনি বলেন, “আমি পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এবং সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবো।”

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে এক সমাবেশে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন। আন্দোলনের মুখে প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে বিচার বিভাগের চলমান সংকট আরও ঘনীভূত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট