1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

শেখ হাসিনার পতনের পর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার দাবিতে শাহবাগে বিক্ষোভ

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে উত্তেজনা ও সহিংসতার মধ্যে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপত্তার দাবি নিয়ে শুক্রবার শাহবাগে বিক্ষোভ করেছেন। চার দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরপরই তাঁরা এই প্রতিবাদে নামেন।

বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে চারটি প্রধান দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ কারণে শাহবাগ এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা তাদের দাবিগুলোর মধ্যে প্রথমে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি করেছেন। এছাড়া, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দের দাবি করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতের দিকে চলে যাওয়ার পর থেকেই দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি, উপসানালয় ও মন্দিরসহ বিভিন্ন স্থাপনায় হামলা করা হয়। আওয়ামী লীগের কার্যালয়, নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও হামলার শিকার হয়।

যশোর, সাতক্ষীরা, নোয়াখালী, ফেনী, শেরপুর, ঢাকা, পটুয়াখালী, নাটোর, মেহেরপুর, দিনাজপুর, চাঁদপুর, শরিয়তপুর, খুলনা, ফরিদপুর, রংপুরসহ বিভিন্ন জেলায় হিন্দুদের সম্পত্তি ও উপসানালয়ে হামলার খবর এসেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ২৯ জেলায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে।

শুক্রবার বেলা ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ অব্যাহত রাখেন। বিক্ষোভের কারণে শাহবাগ ও আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট