1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

রংপুরে মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের শোচনীয় পতন হয়েছে। এই স্বৈরাচার আওয়ামী লীগ পতনের পর এক শ্রেণির দুর্বৃত্তরা ছাত্র-জনতার গৌরবময় অর্জনকে ম্লান করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের অন্যান্য জায়গার চেয়ে আমরা রংপুরে অনেক ভালো আছি। এরেই মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা কোনোরকম নৈরাজ্য, লুটতারাজ বা সনাতন ধর্মালবম্বীদের উপর আঘাত করার কেউ চেষ্টা করলে বিএনপি এখানকার সাধারণ মানুষকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন মহানগর বিএনপি আহ্বায়ক সামছুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী ডন।

শুক্রবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

একই দিনে দুপর সাড়ে ১২টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে একই দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য রংপুর মহানগর শাখা। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির লিখিত বক্তব্যের শুরুতে ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন, বীর শহীদদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

৫ আগস্ট খুনি হাসিনা পতনের পর এক শ্রেণির দুর্বৃত্তরা দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নৈরাজ্য ও লুটতারাজ করার চেষ্টা করতেছে। একেই মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে তারা। দেশের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। হীন চক্রান্তে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। দলমত নির্বিশেষে সকল ধর্ম-গোত্রের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মাহমুদুল হাসান সেলিমসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ কর্মী-সমর্থরা উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের রংপুর মহানগর শাখা।

লিখিত বক্তব্য পাঠ করেন, নাগরিক ঐক্যের মহানগর আহ্বায়ক সামছুজ্জামান সামু।

বক্তব্য রাখেন, সতানত ধর্মাবলম্বীদের প্রতিনিধি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের রংপুর মহানগর সদস্য সচিব দিলীপ চন্দ্র ঘোষ, হিন্দু- বৌদ্ধ ও খিস্ট্রান পরিষদের রংপুর জেলা সভাপতি ও বৈষাম্যবিরোধী নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক সুশান্ত ভৈৗমিক, হিন্দু-বৌদ্ধ ও খিস্ট্রান পরিষদের রংপুর কোতয়ালী থানা সভাপতি খোকন সরকার, কালিবারি মন্দির সভাপতি নিখিল রায়, বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের মহানগর যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহামান, রংপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলন তরু, বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় সভাপতি লতিফুর রহমান মিলন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট