1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

হালদায় আবারও ভেসে এলো মরা মা মাছ

জাবেদ হোসাইন হাটহাজারী
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

প্রায় প্রতিদিনই হালদা নদীতে মৃত অবস্থায় দেখা মিলছে মা মাছের। আবার কোনো দিন পাওয়া যাচ্ছে মরা ডলফিন। এভাবে প্রায় ১২ দিনে অন্তত ৬টি মরা মা মাছ ও দুইটি ডলফিন হালদা নদীতে ভেসে এসেছে। এনিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্টরা। এর সঠিক কারণ খুঁজতে সরকারি দুই সংস্থা থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
সোমবার (১ জুলাই) রাতে আজিমের ঘাট এলাকায় জোয়ারের পানিতে একটি মরা মা মাছ ও ডলফিন ভেসে আসতে দেখেন হালদা নদীর ডিম সংগ্রহকারী রওশনগীর।
তিনি বলেন, ওই সময় আমি আজিমের ঘাট এলাকায় ছিলাম। হঠাৎ দেখি একটি মরা মা মাছ ও ডলফিন জোয়ারের পানিতে ভেসে আসছে। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় মা মাছ ও ডলফিন উদ্ধার করতে পারেনি। পরে আমি সঙ্গে সঙ্গে ফোনে হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়াকে বিষয়টি জানাই।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া  বলেন, গতকাল রাতে আজিমের ঘাট এলাকায় জোয়ারের সময় ১টি মৃত ডলফিন ও ১টি ব্রুড মাছ ভেসে যেতে দেখেছেন ডিম সংগ্রহকারী রওশনগীর। পরে তিনি আমাকে বিষয়টি অবহিত করেন। এ খবর শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়েছি। গত কয়েকদিনে দুইটি ডলফিন ও ৬টি মা মাছ মরে ভেসে আসছে। দ্রুত সময়ে মা মাছ ও ডলফিনের মৃত্যুর কারণ খুঁজে সঠিক ব্যবস্থা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট