1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

রংপুর বিভাগ লালমনিরহাট জেলা, কালীগঞ্জে ছাগল খুঁজতে গিয়ে একজন নিখোঁজ

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ছাগল খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর আফাজ উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ঈদগাহ মাঠ সংলগ্নে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আফাজ উদ্দিন (৫৫) গোড়ল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবির উদ্দিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছাগল খুঁজতে বাড়ির পাশে পুকুর ধারে গিয়ে নিখোঁজ হয় আফাজ উদ্দিন।
পরিবারের লোকজন খোঁজাখুঁজির একদিন পর শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরক্ষণে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আফাজ উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও জানান ঐ এলাকাবাসী। স্থানীয় গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে প্রশাসনকে অনুরোধ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের (এসআই) জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গত সময় গুলো লালমনিরহাট জেলায় মাদক ও হত্যাকান্ড বেরেই চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট