1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

পটুয়াখালীর কলাপাড়ায় নার্সের অবৈধ প্রসবে নবজাতকের মৃত্যু

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি হাসপাতালে চিকিৎসক ছাড়াই ‘ভুয়া’ নার্স ও আয়ার মাধ্যমে এক নবজাতক প্রসবের চেষ্টার পর মৃত নবজাতক ভূমিষ্ঠ হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তারা চিকিৎসককে খবর দিলে চিকিৎসক পৌঁছানোর আগেই শিশুটি জন্ম নেয়। শিশুর স্বজনদের দাবি, নার্সদের কারণেই শিশুটির মৃত্যু ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২৭জুন) সকালে মহিপুর বাজারে মডেল কেয়ার হাসপাতালে ওই নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

রোগীর স্বজনেরা জানান, সকাল ৬টার দিকে হাসপাতালে ভর্তি হন শারমিন। পরে বেলা সাড়ে ৮টার দিকে তাঁর মৃত সন্তান প্রসব করান উপস্থিত নার্স ও আয়া। এর আগে ভর্তি হয়েই এই হাসপাতালেই আলট্রাসনোগ্রাফি করে দেখা গিয়েছিল যে বাচ্চা সুস্থ ও সবল ছিল।

নবজাতকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে রোগী শারমিনের মা বলেন, মডেল কেয়ার হাসপাতালে আসলে রোগীর ব্যাথা কমানোর জন্য তাকে স্যালাইন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করেন। তারপর সকালে অপারেশন থিয়েটারে ঢুকানোর আনুমানিক আধাঘন্টা পর নবজাতকের মৃত দেহ আমাদের সামনে নিয়ে আসেন তখন আমরা দেখতে পাই যে নবজাতকের নাভিতে দড়ি পেঁচানো রয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে নবজাতকের মা খাদিজা বেগম বলেন, এখানে আসার পর থেকেই হাসপাতালের লোকজন আমাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকেন। তাদের গাফিলতির কারণে আমাদের বাচ্চা মারা গিয়েছে।

এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবজাতকের বাবা আনোয়ার হোসেন বলেন, আমার স্ত্রী কে সকাল আনুমানিক সকাল সারে ৮টায় অপারেশন থিয়েটারে ঢুকিয়ে প্রায় আধাঘন্টা পর নবজাতকের মৃত দেহ নিয়ে আসেন এবং ডাক্তাররা বলেন আপনাদের নবজাতক মারা গেছে।

ওই অভিযোগের বিষয় জানতে চাইলে মডেল কেয়ার হাসপাতালের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান বলেন, আলট্রাসনোগ্রাফি করে দেখা গিয়েছিল যে বাচ্চা সুস্থ ও সবল ছিল এ কারনে উপস্থিত নার্স ও আয়া নর্মাল ডেলিভারি করেছে। যে কারনে ডাক্তারের প্রয়োজন হয়নি।

নবজাতকের মা শারমিন আক্তার বলেন, আমি আমার সন্তান ভুল চিকিৎসায় হারিয়েছি। আমি চাইনা আর কোনো মা এরকম সন্তান হারায়। আমি দোষিদের সুষ্ঠ বিচার দ্বাবি করছি।

এ ব্যাপারে মহিপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, নবজাতক মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট