1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

আমের ক্যারেটে ফেনসিডিলের চালান, মাদক কারবারি গ্রেপ্তার

সোহাগ হাওলাদার, সাভার,ঢাকা
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ফেনসিডিলসহ মোঃ শান্ত আহমেদ (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ একটি আভিযানিক দল

রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ শান্ত আহমেদ (২৩) কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা যায়।

র‍্যাব জানায়, শনিবার দুপুরে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ ও র‍্যাব-১২ যৌথভাবে আশুলিয়ার বাইপাইল এলাকায় আভিযান পরিচালনা করে। এসময় আমের ক্যারেটে লুকিয়ে আনা ৩৯২ বোতল ফেনসিডিলসহ শান্ত নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৭২ হাজার।

সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জানায় যে, সে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট ফেনসিডিল বিক্রয় করে আসছিলো।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট