1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন ভোলা সদরে খাল খনন কর্মসূচির উদ্বোধন ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ দুইজন আটক বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবিলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান

পটুয়াখালীতে বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে নারী নিহত

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী গ্রামে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে নিলিমা সিকারী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭-৮ দিন আগে নিহত নিলিমার স্বামী সুনীল সিকারীকে তাদের নাতনির বিয়ের দাওয়াত না দেয়ার কারণ জানতে চায় পাশের বাড়ির রনজিত রায়। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর মঙ্গলবার সকালে রায় পরিবারের কয়েকজন সিকারী বাড়িতে এসে মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় রায় পরিবারের লোকজন লাঠি দিয়ে নিলিমাকে গুরুতর আঘাত করে।

নিহতের ছেলে সুমিত সিকারী জানান, বিয়ের দাওয়াত নিয়ে আগেও তাদের মধ্যে বচসা হয়েছিল। সকালে ১০-১২ জন লোক এসে হঠাৎ তাদের পরিবারের ওপর আক্রমণ চালায় এবং এসময় তার মা আহত হন। পরে হাসপাতালে নেয়া হলেও তার মা মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে সকালে সিকারী ও রায় পরিবারের মধ্যে মারামারি হয়। এতে নিলিমা সিকারী গুরুতর আহত হন এবং পরে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে দাবি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট