1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

রাজশাহীতে ৩দিন ব্যাপী নারী উদ্দোক্তাদের ঈদমেলা শুরু

জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে অপরূপ বাংলাদেশ ইকর্মাস সোসাইটির আয়োজনে ৩দিন ব্যাপি নারী উদ্দোক্তা ঈদ আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চ এলাকার একটি রেস্তোরাঁয় সংস্থাটির আয়োজনে ও ৩৫জন উদ্দোক্তাদের অংশগ্রহণে মেলাটি শুরু হয়৷

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্দোক্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসিকের ১৩নং ওর্য়াড কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ আব্দুল মমিন।

এসময় কাউন্সিলর মমিন বলেন, নারীরা আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ তারা যখন উদ্দোক্তা হয়ে কর্মক্ষেত্রে পদার্পন করে তখন আমাদের সকলের উচিত তাদের সহযোগীতায় এগিয়ে আসা৷ আমি কাউন্সিলর হিসেবে আজকের মেলার উদ্বোধন করে যাচ্ছি এবং এমন কর্মকান্ডে সবসময় আমার সহযোগীতা থাকবে এমন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, নারী উদ্দোক্তাদের সার্বক্ষনিক সহযোগীতায় দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিটি নির্দেশনা পালন করছে রাসিক মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন৷ আমরা তার দেখানো পথে নারীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করছি৷

মেলার আয়োজক ও সংগঠনটির বিভাগীয় প্রতিনিধি মৌসুমি আক্তার বলেন, আমরা সকল উদ্দোক্তা মিলে একটি মিটআপ এর আয়োজন করতে গিয়ে মেলার আইডিয়াটা আসে৷ এরপর, আমরা আল আকসার সহযোগীতা পায় জনাব মিজানুর রহমান ভাইয়ের পৃষটপোষকতায় মেলাটির আয়োজন করি৷ আমাদের এই মেলার মধ্যদিয়ে আমরা ঈদের আগে উদ্দোক্তাদের এক করতে পেরেছি এবং একটি পুর্ণমিলোনীর মধ্যদিয়ে আয়োজনটি শুরু করেছি৷

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আকসা ডেভেলপার ও প্রোপাটিস লিমিটেডের পরিচালক মিজানুর রহমান কাজী, ওয়েব রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা পারভিন লিপিসহ অন্যান্য অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট