1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন এনজিও সংস্থা- ব্র্যাক।

শনিবার বিকালে বোরহানউদ্দিন পাওয়ার প্লান্ট রোড সংলগ্ন ব্র্যাক অফিস কার্যালয় প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সহকারী কমিশনার ভূমি ইমরান জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ-সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্নয়ক মোঃ হাফিজুর রহমান, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, বোরহানউদ্দিন শাখা ব্যবস্থাপক মোঃ শওকত হোসেন, এরিয়া ম্যানেজার কমল দাস, এলাকা ব্যবস্থাপক প্রগতি মোঃ হাবিবুর রহমান সহ আরও অনেকে।

ব্র্যাকসুত্রে জানাযায়, ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করার লক্ষ্যে এনজিও সংস্থা – ব্র্যাক ভোলা জেলার ৭টি উপজেলায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলায় ৮৩ জন কে এ সহযোগিতা করেন ব্র্যাক।

প্রত্যেক উপজেলায় একলক্ষ টাকার সমপরিমাণ ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণ করছে ব্র্যাক। তার মধ্যে রয়েছে মিনিকেট চাল ১০ কেজি, আলু ২ কেজি,মসুর ডাল ১ কেজি, সয়াবিন তৈল ১ কেজি এবং লবন ১ কেজি।
এছাড়াও জেলা নগদ অনুদান হিসেবে ৮০০ জন প্রত্যেক কে নগদ ২০০০ টাকা অনুদান প্রদান করেন ব্র্যাক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট