1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক

রেমালের প্রভাবে কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ

আবু আফফান, পটুয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় রেমাল চলে গেছে। তবে রেখে গেছে বিপুল ক্ষত চিহ্ন। ঝড়ের তাণ্ডবে সুন্দরবনের বনের হরিণ, বানর, বাঘসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে বনবিভাগ।

মঙ্গলবার (২৮ মে) রাতে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে একটু পশ্চিম দিকে একটি মৃত হরিণের মরা দেহ ভেসতে দেখেন স্থানীয় ঝালমুড়ি ব্যবসায়ী নজরুল ইসলাম।

এ্যানিমল লাভারস অফ পটুয়াখালীর সদস্য কেএম বাচ্চু বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থানে আসি এবং একটি পুরুষ চিত্রা হরিণে মৃত দেহ কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার করি। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসে মারা গেছে হরিণটি
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন এলাকা থেকে এটি ভেসে আসছে। আমার জানামতে এখন পর্যন্ত ৪০টি হরিণের মৃত দেহ পাওয়া গেছে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকতা আবুল কালাম আজাদ বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আমাদের ধারনা ঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরে পানির অস্বাভাবিক চাপ ছিল যার ফলে হরিণটির মৃত হয়েছে। এখন এটিকে এনিমাল লাভার্স অফ কুয়াকাটা এবং বন বিভাগের সদস্যরা মাটি চাপা দিবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট