1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক কন্যাশিশুর। এ ঘটনায় শোকের ছায়া নেমে পড়েছে গ্রাম জুড়ে। বাকরুদ্ধ হয়েছে শিশুটির পরিবার।

নিহত কন্যাশিশুর নাম মিফতাহুল জান্নাত (৩)। নিহত শিশু উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফড়া গ্রামের লুৎফর রহমানের একমাত্র কন্যাসন্তান ছিলো।

গুনাইগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ির পাশেই ছোট একটি ডোবা ছিলো। ধান কেটে বাড়িতে নিয়ে আসার জন্য সেখানকার বন্ধ রাস্তা খুলে দেওয়া হয়। সবার অজান্তে সকাল ১১ টার দিকে শিশু মিফতাহুল জান্নাত ডোবায় পড়ে যান। খোঁজা-খুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা শিশু মিফতাহুল জান্নাতের নিথর দেহ ডোবায় ভাসতে দেখে উদ্ধার করেন। একমাত্র কন্যাশিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ হয়েছে বাবা – মা ও আত্মীয় স্বজনরা।
নিহতের স্বজনরা জানিয়েছেন ২ বছর আগে লুৎফর রহমানের আরো এক পুত্র সন্তান একই ডোবায় পড়ে মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট