1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সুন্দরগঞ্জে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয় সভা

হারুন অর রশিদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্পের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

MACP-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের কারিগরী সহযোগিতায় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর।

প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারুক হোসাইনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, অগ্রণী ব্যাংক পিএলসির অফিসার মোরসালিন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার রেজাউল কাফি, আরডিআরএসের শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, ব্র‍্যাকের ব্রাঞ্চ ম্যানেজার রাশিদুজ্জামান, গ্রামীণ ব্যাংকের ফিরোজ আল মামুন, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অডিনেট বায়েজীদ বোস্তামী, প্রদৃপ্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা. মুন্নী বেগম, ভিএসএলএ সদস্য রাজিয়া সুলতানা প্রমুখ।

সমন্বয় সভায় প্রকল্পভূক্ত বেলকা ও কঞ্চিবাড়ি ইউনিয়নের গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট