1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

তরীক শিবলী, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়।উত্তরার হাউসবিল্ডিং, বিমানবন্দর ও ৮ সেক্টরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) মো. খোরশেদ আলম বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপার পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি পরিদর্শক খোরশেদ আলম আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহযোগিতা নেওয়া হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে উত্তরা পশ্চিম থানার এসআই রিপন চন্দ্র সরকার বলেন, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার হাউসবিল্ডিং এলাকায় ইসলাম পরিবহনের একটি বাসচাপায় এক পথচারী ভিক্ষুক গুরুতর আহত হন। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। পরে তাঁকে উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রোডের ইসলাম পরিবহন বাসটি চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলগেট এলাকায় গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাস্থলে যাওয়া গোয়েন্দা পুলিশ সদস্যরা বলেন, ‘ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। মরদেহটি দুই রেললাইনের মাঝখানে পড়ে ছিল । মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুনিল চন্দ্রধর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট