1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সাভারে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

মো:সোহাগ হাওলাদার, সাভার
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৮ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে শুক্রবার বিকেল সোয়া ৬ টার সাভারের হেমায়েতপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের হেমায়েতপুর দক্ষিন শ্যামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে হাসমত আলী(৪৩), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ফুলতলা গ্রামের আঃ আজিজের ছেলে রফিকুল রানা (৪০) এবং একই থানার ছোপড়া গ্রামের মৃত আঃ রউফ এর ছেলে ইনতাজুল ইসলাম(২৯) ও গ্রীলেন্ডপুর গ্রামের আঃ করিমের ছেলে বুলবুল ইসলাম (৩৮)।

ডিবি জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের হেমায়েতপুর এলাকায় কতিপয় কিছু মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রিয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট