1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

দৌলতপুরে ভাগ্নের উপরে সন্ত্রাসী হামলা দেখে ভয়ে প্রাণ গেল মামার – ভাগ্নে চিকিৎসাধীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন রামকৃষ্ণপুর ৪০ পাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আমজাদ মন্ডল ও শফি মন্ডল এর হুকুমে গতকাল সন্ত্রাসী হামলায় চরুইকুড়ি গ্রামের রিয়াজুল মন্ডলের ছেলে রাজা আলীকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। জানাযায়, ভাগ্নে রাজার উপর নৃশংস সন্ত্রাসী হামলা দেখে মামা চরপাড়া গ্রামের মৃত মজি মন্ডলের ছেলে আকাল মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সন্ত্রাসী হামলায় আহত রাজা আলী জানান, আমার মামা আকাল মণ্ডল অসুস্থ থাকায় তাকে দেখতে আমি ও আমার পরিবারের সদস্যরা ৪০ পাড়া গ্রামে যায়। ৪০ পোড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী আমজাদ মন্ডল, শফি মন্ডল, আশরাফুল মন্ডল এর নেতৃত্বে পূর্ব থেকে ওৎ পেতে থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী ৪০ পাড়া গ্রামের মিঠুন, হাপি, রানা, লিটন, শফিকুল সহ অজ্ঞাত পাঁচ সাত জন ব্যক্তি আমার উপর হামলা চালায়। নৃশংস এই হামলা দেখে আমার মামা আকাল মণ্ডল ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিট অফিসার এসআই শামীম বলেন, ঘটনা শুনেছি একজনের উপরে হামলা হয়েছে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় অফিসার ইনচার্জের সাথে পরামর্শ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট