1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

লাউকাঠী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র অভিযান

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর লাউকাঠী নদীর তীরভূমিতে গড়ে ওঠা বহু অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিযানের প্রথম দিনে লাউকাঠী নদীর উত্তরপাড়ে গড়ে ওঠা চারটি অবৈধ ডকইয়ার্ড এবং দক্ষিণপারে বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, অবৈধ স্থাপনা মালিকদের বহুবার নোটিশ দেওয়া হলেও তারা তা অগ্রাহ্য করেছিলেন। এরপর নদীর নিরাপত্তা ও প্রাকৃতিক গতিপথ রক্ষার্থে এ উচ্ছেদ অভিযান হাতে নেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন উপস্থিত। কর্তৃপক্ষের দাবি, আগামী কয়েকদিন এ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা নদীর প্রাকৃতিক গতিপথ বিঘ্নিত করছিল এবং দূষণের কারণ হচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট