1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বাউফলে নির্বাচনী প্রতিহিংসায় ইউপি সদস্য জখম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রতিহিংসার ঘটনায় একজন ইউপি সদস্য জখম হয়েছেন। প্রতিপক্ষ সমর্থকদের হামলায় তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শাপলাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন বাউফল উপজেলার ৫নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য সুমন।

জানা গেছে, নির্বাচনে আনারস প্রতীকের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থক এবং ইউপি সদস্য সুমনকে কুপিয়ে ফেলে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এর আগে বুধবার রাতেও ঘোড়া প্রতীকের সমর্থকরা রাজনগর এলাকায় আনারস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেছেন, “একটি ঘটনার সাথে অন্য ঘটনাগুলো জড়িত হতে পারে। এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।”

সূত্র মতে, গ্রেফতারকৃত ইউপি সদস্য সুমন দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক পাচার ও বিক্রির সাথে জড়িত ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার মামলা হয়েছিল।

আগামী ২১শে মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। অপরদিকে আনারস প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও সহসভাপতি মোশারফ হোসেন।

নির্বাচনে শান্তি ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট