1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ‘স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা’ বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার (১৫ মে) অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মো: নূর কুতুবুল আলম।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও কোর্স পরিচালক ডা. সঞ্জীব দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর যুগ্ম-পরিচালক এবং সরকারের উপসচিব মো: আবদুল খালেক সহ প্রশিক্ষণে পটুয়াখালী সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সবিচ ও মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও কোর্স পরিচালক ডা. সঞ্জীব দাশ জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগণ,ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের নিয়ে সমন্বয় করে ইউনিয়নের সকল কাজ পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়। এ কর্মশালার মাধ্যমে তারা আগামী দিনগুলোতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যাদি পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এই কর্মকর্তা জানান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট