1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

কলাপাড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আবু আফফান, পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক শিক্ষককে মারধরের ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার মহিপর থানার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি মিশ্রীপাড়া বাজারে এসে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
মিশ্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিশ্রীপাড়া মন্দির সংলগ্ন এলাকায় ওই বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মো. শাহ আলমের উপর হামলা হয়। তাঁকে রক্ষা করতে আসলে সাবেক এক শিক্ষার্থীর উপরও হামলা করে স্থানীয় কুদ্দুস সিকদারের নেতৃত্ব বেশ কয়েকজন সন্ত্রাসীরা।
মানববন্ধনে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন শিক্ষক-শিক্ষার্থীরা। দ্রুত বিচার না হলে ক্লাস বর্জনসহ বিভিন্ন  কর্মসূচী পালন করারও হুমকি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট