1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

পটুয়াখালীর সেরা তেলজ কৃষকদের পুরস্কৃত করলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

আবু আফফান, পটুয়াখালী সদর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালী কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরে পটুয়াখালী জেলার সেরা তেল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. হাফিজুর রহমান, জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদকপ বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে উৎপাদন বৃদ্ধি, উন্নত পদ্ধতির প্রয়োগ এবং পরিবেশ বান্ধব চাষাবাদের উপর জোর দেওয়া হয়।

এছাড়া কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি ও কৃষি প্রণালীর সচেতনতা বাড়ানো এবং তাদের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। পুরস্কার গ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা ও চাষাবাদের কৌশল সম্পর্কে উপস্থিত জনগণকে বিস্তারিত তুলে ধরেন, যা অন্যান্য কৃষকদের জন্য উৎসাহ এবং প্রেরণার উৎস হয়ে উঠেছে।

কৃষি অধিদপ্তর জানায়, তাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি কৃষক যেন তাদের কৃষি কাজে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে পারে এবং এর ফলে তারা যেন উন্নত জীবনযাত্রার সুযোগ পান। এই উদ্যোগের মাধ্যমে এলাকার সামগ্রিক কৃষি উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট