1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

৫৭ বছর বয়সে এসএসসি পাস বগুড়ার পুলিশ কনস্টেবলের

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

জীবনের অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে শেষ বয়সে সাফল্যের আস্বাদ পেয়েছেন বগুড়ার এক পুলিশ কনস্টেবল। ৫৭ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ ১৯৮৭ সালে অষ্টম শ্রেণি পাশ করার পর পারিবারিক অসচ্ছলতার কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগ দেন। এরপর বগুড়ার নানা এলাকায় দায়িত্ব পালন করে বর্তমানে বগুড়া ট্রাফিক পুলিশের সদস্য হিসেবে কর্মরত আছেন।

পুলিশ বাহিনীতে যোগদানের ৩৭ বছর পর এবার শেষ বয়সে তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। নাটোরের একটি কারিগরি প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা করেন এবং সাফল্যের সাথে এসএসসি পাস করেন।

আব্দুস সামাদ জানান, ছোটবেলা থেকেই তার হোমিওপ্যাথিক চিকিৎসায় যুক্ত হওয়ার স্বপ্ন ছিল। এসএসসি পাসের সনদ তার সেই স্বপ্নকে বাস্তবায়নে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন বলেন, “তিনি এই বয়সে এসেও শিক্ষার আলোয় আলোকিত হতে চেয়েছেন, আমরা তার এই উদ্যমকে অভিনন্দন জানাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট