1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে গুপ্তধন প্রতারকচক্র গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম(বার) মহোদয়ের নির্দেশে সলংগা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১১ মে রাত ৪টায় হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে উত্তরবঙ্গ থেকে আসা একটি বাস থেকে ৫ জন প্রতারককে আটক করেছে। তারা গ্রামাঞ্চলের সহজ সরল মানুষদের গুপ্তধন পাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করত।

আটকরা হলেন- ঠাকুরগাঁওয়ের মোঃ শফিউল আলম ও স্ত্রী ফাতেমা খাতুন, দিনাজপুরের মনোয়ার হোসেন, পাবনার মজিবর রহমান ও আকাশ সরদার। তাদের কাছ থেকে ৬টি সোনালী রঙের মূর্তি ও বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ উদ্ধার করা হয়েছে।

তারা ‘জিনের বাদশা’ নামে একটি প্রতারক চক্রের সদস্য। এরা গ্রামবাসীদের কাছে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করত। গোপন সংবাদ পাওয়া গেছে, প্রায় ১০ দিন আগে তারা পাবনার আমিনপুর থানাধীন এক গ্রামবাসীর কাছ থেকে ৪০ হাজার টাকা প্রতারণা করেছে।

পুলিশ সুপার জানান, প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এধরণের প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যাতে অন্যরা ভবিষ্যতে এসব অপরাধ না করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট