1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে, নিহত ১ দশমিনায় ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে ২ লাখ টাকার টয়লেটের নামফলকে ‘দুই কোটি’ ভুলে তোলপাড়, সংশোধনের আশ্বাস কুয়াকাটায় সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে বিভ্রান্তি বাউফলের সাসপেন্ডেড পুলিশ সদস্য ইয়াবাসহ কুমিল্লায় গ্রেফতার ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লংগদুতে ইয়াবা ভিডিও ফাঁদে ফেলে চাঁদাবাজি, প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন লংগদুতে কৃষকদের GAP প্রশিক্ষণ ও সনদ প্রদান জলঢাকা উপজেলায় বিট পুলিশিং সেবার গতি বেড়েছে

সনাতন ধর্মাবলম্বীদের অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

শুক্রবার (১০ মে) আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম (Hiscoher) এর আয়োজনে অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম্ম সম্মেলনের অংশ হিসেবে ভোর ৫টা থেকে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মাতার পূজা শেষে সকাল ১০টায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগুরু প্রাণপুরুষ শ্রীশ্রী জয়দেব ঠাকুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জগৎমাতা হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী। অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন বিভিন্ন বক্তা যেমন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠি নলছিটি উপজেলা চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান প্রমুখ।
ভক্তরা বিশ্বাস করেন, এই দিন সমুদ্রস্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। তাই প্রতিবছর দূর-দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই অনুষ্ঠানে আসেন। এই সময় হাজারো মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট