1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

পটুয়াখালীতে রিয়াজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে রিয়াজ উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রিয়াজ উদ্দিন মৃধা এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন রিয়াজ উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন মৃধা।

জানা যায়, ২০২৩ সালে যাত্রা শুরু করে রিয়াজ উদ্দিন ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে। ভবিষ্যতে সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্বেচ্চাসেবীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. রুহুল আমিন, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিনসহ ফাউন্ডেশনের সেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

রিয়াজ উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন মৃধা জানান, পটুয়াখালীসহ সারাদেশে তীব্র দাবদাহ, তা থেকে মুক্তি পেতে ৫০০টি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি প্রোগ্রামটি হাতে নেয়া হয়েছে। আগামীতে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও গাছের চারা লাগানো হবে। সাথে সাথে আমরা শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব, প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারে তার ক্ষতিকর প্রভাব এবং আনুসঙ্গিক বিভিন্ন বিষয়ে জানানোর চেষ্টা করেছি- যাতে তারা এখন থেকেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট